বাংলাগেজেট রিপোর্ট : দেশের বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে বেক্সিমকো গ্রুপ। একটি প্রতিষ্ঠানের নামেই ১১টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার কোটি টাকার ওপরে ঋণ নেওয়া হয়েছে। অস্তিত্ববিহীন ১৬টি প্রতিষ্ঠানের নামে নেওয়া হয়েছে আরও ১২ হাজার কোটি টাকা ঋণ। সব মিলিয়ে ৪০ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে বেক্সিমকোর।
বেক্সিমকো ফার্মা ও শাহিনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপযুক্ত জামানত ছাড়াই এসব ঋণ নেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বেক্সিমকো গ্রুপের এই ঋণ কেলেঙ্কারিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির থেকেও বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা জানান, যারা যারা এর সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না। বেক্সিমকোর লে-অফ করা কোম্পানিগুলো বন্ধ করা হবে। আইনানুগ পাওনাগুলো ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেক্সিমকোর লে-অফ করা কোম্পানিগুলো বন্ধের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় রিসিভারকে বরখাস্ত করাসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আবেশ দেওয়া হয়েছে



