spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাক্রিকেটবৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে দুই দল। তারপরও নিয়ম রক্ষার ম্যাচে শ্রেষ্ঠত্য অর্জনের ম্যাচে রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টসও হতে দিল না। পাকিস্তান বাংলাদেশ দুই দলকে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো ।

বাজে আবহাওয়ার কারণে টস হতে পারেনি সময়মত। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা আড়াইটায় খেলা শুরু হবার কথা। থেমে থেমে হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। পরে শুরু হয় মুষলধারে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়। ম্যাচ পরিত্যক্ত করতে তাই বাধ্য হন আম্পায়াররা।

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচটি পরিণত হয়েছিল নিয়ম রক্ষার। বাংলাদেশ-পাকিস্তান দুই দলেরই বিদায় নিশ্চিত হয় আগেই। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত আর নিউজিল্যান্ড।

এই দুই দলের কাছেই হেরে ছিটকে গেছে বাংলাদেশ ও পাকিস্তান। আসরে তাই দুই দলেরই শেষ ম্যাচ ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments