spot_img
Friday, May 1, 2026
Homeজাতীয়নতুন দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নতুন দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাগেজেট রিপোর্ট : গণঅভ্যুত্থানের নায়কদের সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে তরুণদের গড়া দলটি যাত্রা শুরু করল ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন।

নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।

এ ছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। ১নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে ও আখতার হোসেনকে সদস্য সচিবের পদ দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা এবং ১নং যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসউদকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ নিয়ে নতুন দল এনসিপি গঠন করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা মানিক মিয়া এভিনিউতে সমবেত হন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর মাওলানা গোলাম পারোয়ার, নাগিরক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments