spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপ বাছাইপর্ব: থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

বিশ্বকাপ বাছাইপর্ব: থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৫২ রান। এই রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ড। ১৭৮ রানের বিশাল এক জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল মেয়েরা।

স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সমান ৫টি করে উইকেট নেন। ২৫ বছর বয়সী ডানহাতি অফস্পিনার জান্নাতুল ৭ রানে ও বামহাতি লেগস্পিনার ফাহিমা ২১ রানে ৫টি করে উইকেট নেন।

পাকিস্তানে চলমান নারী বিশ্বকাপ বাছাইপর্বে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে থাইল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৫২ রান। এই রান তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট থাইল্যান্ড। ১৭৮ রানের বিশাল এক জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল মেয়েরা। ওয়ানডেতে এটাই রানের হিসেবে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। আগের সর্বোচ্চ জয় ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের।

স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা সমান ৫টি করে উইকেট নিয়েছেন। ২৫ বছর বয়সী ডানহাতি অফস্পিনার জান্নাতুল ৭ রানে ও বামহাতি লেগস্পিনার ফাহিমা ২১ রানে ৫টি করে উইকেট নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments