spot_img
Friday, May 1, 2026
Homeজাতীয়মার্চ ফর গাজায় পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহাল এবং পণ্য বর্জনের আহবান

মার্চ ফর গাজায় পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহাল এবং পণ্য বর্জনের আহবান

বাংলাগেজেট রিপোর্ট : মার্চ ফর গাজার মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহালের দাবি করা হয়েছে।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ফিলিস্তিনের সমর্থনে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানে ঘোষণা পত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশ ও সম্পাদক ড. মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান বলেন, তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা। আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়—ঈমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে আছে। আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়—ঈমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে আছে। বাংলাদেশের জনগণ গাযার পাশে থাকার অঙ্গীকার করেছে।

অনুষ্ঠানে মাওলানা আজহারী গাজার প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান।

বাংলাদেশের সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে ৫ দফা প্রকাশ করা হয়। ঘোষণাপত্রে ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে অবিলম্বে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিসহ বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহালের দাবি জানানো হয়। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ঘোষণায় সকল সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা প্রদান এবং সরকারের ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করে পাঠ্যবই ও শিক্ষা নীতিতে আল-আকসা, ফিলিস্তিন, এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments