spot_img
Friday, May 1, 2026
Homeআরোবিনোদনরুকলায় ফ্যাসিবাদের মোটিফে আগুন পরিকল্পিত

রুকলায় ফ্যাসিবাদের মোটিফে আগুন পরিকল্পিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দেয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তাদের দাবি, এ ঘটনা রহস্যজনক নয়, বরং পরিকল্পিত।

বিবৃতিতে বলা হয়, পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা পালনের লক্ষে তৈরি প্রতিকৃতিসহ অন্য জিনিসের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতনের পর চারুকলার শোভাযাত্রা নিয়ে আগে থেকেই সতর্ক থাকা অত্যাবশ্যক ছিল। অতএব পুরো ঘটনাটি খতিয়ে দেখা দরকার বলে মনে করি।
শনিবার (১২ এপ্রিল) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বিবৃতিতে ই দাবি জানান। একই সঙ্গে অবিলম্বে অগ্নিকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিও করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাঙালি জাতির ঐতিহ্যের স্মারক পহেলা বৈশাখ। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা উদযাপনের আর মাত্র দুই দিন বাকি। শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টদের প্রতিকৃতি তৈরিসহ অন্য প্রস্তুতি যখন প্রায় শেষ দিকে, তখন শনিবার ভোররাতে চারুকলা অনুষদের চার দেওয়ালের ভেতরে তৈরি করা এসব প্রতিকৃতিতে আগুন দেয়া নিছক কোনো রহস্যজনক ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এ ঘটনায় ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দোসর কিংবা ঘাঁপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের হাত থাকার সম্ভাবনা বেশি।

এ ঘটনার পর ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা পালনের লক্ষে তৈরি প্রতিকৃতিসহ অন্য জিনিসের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতনের পর চারুকলার শোভাযাত্রা নিয়ে আগে থেকেই সতর্ক থাকা অত্যাবশ্যক ছিল। পুরো ঘটনাটি খতিয়ে দেখা দরকার বলে মনে করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments