spot_img
Friday, May 1, 2026
Homeঅর্থনীতিআদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়তে পারে

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়তে পারে

বাংলাগেজেট রিপোর্ট: আদানির প্রথম ইউনিট থেকে গত ৮ এপ্রিল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে শুক্রবার (১১ এপ্রিল) রাত একটার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে আদানি গোড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে। যা এখন পুরোপুরি বন্ধ রয়েছে।

গত ৮ এপ্রিল আদানির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) সূত্র থেকে জানায়, দেশে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার মেগাওয়াট। এ সময় সরবরাহ দেয়া হয় ১৩ হাজার ৫৫২ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে এ সময় ঘাটতি ছিল সাড়ে ৪০০ মেগাওয়াট।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায় আদানির, বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। এখন আর কোনো বিদ্যুৎ আসছে না। শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করার কথা। বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে রোববার লোডশেডিং আরো বাড়তে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments