spot_img
Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকসিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্র্রাম্প

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্র্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা করছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) রিয়াদে সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে বক্তৃতাকালে এই ঘোষণা দেন তিনি। আজ বুধবার সিরিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। খবর সিএনএন।
সিরিয়ার উপর এক দশকেরও বেশি সময় ধরে কার্যকর ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যার উদ্দেশ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ও অর্থনৈতিকভাবে সিরিয়াকে চাপে রাখা।

ট্রাম্প বলেন, সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময় এসেছে। এই পদক্ষেপ তাদের মহত্ত্বের সুযোগ দেবে বলেও মন্তব্য করেন তিনি। গত বছর আসাদ সরকারের পতনের পর এই পরিকল্পনার কথা জানালেন তিনি।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্ত নেয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প। গত বছর আসাদ সরকারের পতনের পর এই পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, সিরিয়ার ওপর এক দশকেরও বেশি সময় ধরে কার্যকর ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যার উদ্দেশ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ও অর্থনৈতিকভাবে সিরিয়াকে চাপে রাখা।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে আসাদ সরকারের পরাজয়ের পর ক্ষমতা দখলকারী আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি উল্লেখযোগ্য জয়। এই ঘটনাকে সম্ভবত ইসরায়েলি সরকারের জন্য একটি আঘাত হিসেবে দেখা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments