বাংলাগেজেট রিপোর্ট : আগামী ২৮-৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৭ মে দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ড. মুহাম্মদ ইউনূস। ২৮ মে দুপুরে জাপান পৌঁছাবেন। আগামী ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন।
চার দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এ ছাড়া জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাবে বাংলাদেশ। এ বিষয়ক এক্সচেঞ্জ নোট বিনিময় হবে।
সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৮-৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। ২৭ মে দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ড. মুহাম্মদ ইউনূস। ২৮ মে দুপুরে জাপান পৌঁছাবেন তিনি, ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান বিকেলে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।



