স্পোর্টস ডেস্ক: শুক্রবার সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকার টিকিটে খেলা দেখতে পারবেন দর্শক।
আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সব কটি ম্যাচই ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে দুপুর সোয়া দুইটায়। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে খেলা দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।
শুক্রবার সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকার টিকিটে খেলা দেখতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে বিসিবির ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে।
ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে সবচেয়ে কম দামে— ২০০ টাকায়। এরপর শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ৬০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) ১,০০০ টাকা এবং আন্তর্জাতিক লাউঞ্জ সাউথের (করপোরেট ব্লক) টিকিট মূল্য ১,২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার টাকা।



