spot_img
Saturday, March 14, 2026
Homeখেলাধুলাবিশ্বকাপ ফুটবল: ইরানের বদলে ইরাক-আমিরাত!

বিশ্বকাপ ফুটবল: ইরানের বদলে ইরাক-আমিরাত!

স্পোর্টস ডেস্ক : নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ নেতা- সে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি। ফলে বিশ্বকাপ মাঠে গড়ানোর মাত্র তিন মাস বাকি। তাদের জায়গায় এখন নতুন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্তক সংস্থা ফিফার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি। ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি । তবে জটিল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফিফার কর্তাদের অবশ্যই এখনই ইরানের সম্ভাব্য বিকল্প নিয়ে ভাবতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান। সেই থেকে প্রতিশোধ নিতে ইসরায়েলসহ আশেপাশে দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ থামার কোনো আভাস এখনও মেলেনি। মূলত এই সংঘাত শুরুর পর থেকেই আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় জাগতে শুরু করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments