ডেস্ক রিপোর্ট : প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারো অপরিশোধিত জ্বালানি তেল শোধন শুরু করছে ইস্টার্ন রিফাইনারি পিএলসি।
দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগারটিতে বৃহস্পতিবার পূর্ণোদ্যমে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বলেন, ‘সকাল ৮টায় আমাদের প্লান্ট চালু করা হয়।
উৎপাদন শুরু হয়েছে।’
গত বৃহস্পতিবার শোধনাগারটি চালু করতে সৌদি আরব থেকে আসা এক লাখ টন ক্রুড অয়েল ট্যাংকে পৌঁছে।
জানা গেছে, বুধবার সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করে। পরে রাত ১০টার দিকে জাহাজটি থেকে লাইটারিং শুরু হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের চরম সংকটে পড়া রিফাইনারিটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত লো ফিডে চালু রাখা হয়। তবে গত ১২ এপ্রিল থেকে প্লান্টটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।



