spot_img
Saturday, May 2, 2026
Homeখেলাধুলাফুটবলনতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। শনিবার বেলা ৩টা ৪০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতে খুদে ক্রীড়াবিদরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর।

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, আগামী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে তাদের। এ সময় শিশু-কিশোরদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার কথা বলেন। পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলতে হবে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র, সরকার তোমাদের পাশে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই।

তিনি বলেন, আমাদের সময় প্রায় শেষ। আমরা শুরু করে দিয়ে যাবো। তোমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের মধ্যে থেকেই একদিন বড় খেলোয়াড় হবে, বড় মানুষ হবে, নেতা হবে, প্রধানমন্ত্রী হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments