spot_img
Thursday, May 7, 2026
Homeঅর্থনীতিরাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ নিয়েছে সরকার

রাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ নিয়েছে সরকার

বাংলাগেজেট রিপোর্ট : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন ঢাকার প্রায় প্রতিটি বাসাবাড়িতে ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, রাজধানীতে বাড়তে থাকা বিদ্যুৎচা ভবিষ্যতের বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো ছাড়া উপায় নেই।বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে সোলার পাওয়ারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যেই নতুন নীতিমালা জারি করা হতে পারে।

মন্ত্রী বলেন, এতদিন সঠিক পরিকল্পনা ও নেতৃত্বের অভাবে দেশে সৌরবিদ্যুতের বিস্তার প্রত্যাশিত মাত্রায় হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিশেষ করে সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়াতে চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments