স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত বিশ্বকাপ ফুটবলের তিনটি আয়োজক দেশে তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজ তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা প্রত্যেকেই নিজেদের আয়োজনে জমকালো উদযাপনের সুযোগ পাচ্ছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার নিশ্চিত করেছে যে, বৈশ্বিক সংগীত তারকা ক্যাটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন এবং লিসা অনুষ্ঠানে অংশ নেবেন।
১১ জুন মেক্সিকো দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী উৎসব শুরু হবে। আজটেকা স্টেডিয়ামে (টুর্নামেন্টের জন্য যার নাম রাখা হয়েছে “মেক্সিকো সিটি স্টেডিয়াম”) মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
কলম্বিয়ান সুপারস্টার জে বালভিন, বহু গ্র্যামি জয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ, যিনি কিংবদন্তি র্যাঞ্চেরা সংগীতশিল্পী ভিসেন্তে ফার্নান্দেজের ছেলে অনুষ্ঠানে থাকবেন।
এছাড়া মেক্সিকোর লাতিন পপ তারকা বেলিন্ডা ও গায়ক-গীতিকার লিলা ডাউনস অংশ নেবেন। দক্ষিণ আফ্রিকার গায়িকা-গীতিকার টাইলা এবং ঐতিহ্যবাহী মেক্সিকান কুম্বিয়া সংগীত পরিবেশনকারী ব্যান্ড লস অ্যাজুলেসও অনুষ্ঠানে থাকছে।
ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, “সারা বিশ্ব এই মুহূর্ত ভাগ করে নেবে, আর এভাবেই এই টুর্নামেন্টের সূচনা হবে।”
১২ জুন টরেন্টোতে কানাডা তাদের উদ্বোধনী ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে। সেখানে পারফর্ম করবেন মরিসেট, বুবলে, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ এবং নোরা ফাতেহি



