spot_img
Thursday, April 30, 2026
Homeআন্তর্জাতিকগাজাবাসীর জন্য সুখবর: ৫ হাজার ফ্রি ভিসা দেবে কানাডা

গাজাবাসীর জন্য সুখবর: ৫ হাজার ফ্রি ভিসা দেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের জন্য কানাডা গমন সহজ করতে সেখানে ভিসানীতিতে বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী মার্ক মিলার। তিনি বলেছেন, যে সকল ফিলিস্তিনি কানাডায় বসবাস করছেন তাদের আত্মীয়-স্বজনদের জন্য ভিসার পরিমাণ পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। অর্থাৎ একটি বিশেষ কর্মসূচির আওতায় অটোয়া গাজাবাসীর জন্য ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ হাজার পর্যন্ত করছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

মন্ত্রী বলেছেন, আমরা গাজার অমানবিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন। বিশেষ একটি নীতিমালার আওতায় গাজাবাসীর জন্য এই সুবিধা দিওয়ার কথা চিন্তা করছে কানাডা সরকার।

মিলার বলেছেন, গাজাবাসীদের ভিসা দিতে ফিলিস্তিন সরকারের সঙ্গে কাজ করছে কানাডার সরকার। তবে গাজার বর্তমান পরিস্থিতি অনুকূলে না হওয়ায় এই মুহূর্তে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন বলে জানিয়েছেন ওই মন্ত্রী।

যারা গাজা ত্যাগ করে কানাডায় তার পরিবারের কাছে যেতে চায় তাদের ইসরাইলের অনুমোদন পত্রের প্রয়োজন। গাজাবাসীর কাছে সে স্থান ত্যাগ করাও বেশ কঠিন। সম্প্রতি ইসরাইল মিশরের রাফা ক্রসিং দখল নেওয়ায় গাজাবাসীর ভোগান্তি বেড়েছে। তাদেরকে একপ্রকার গাজায় আটকে রেখে তাদের ওপর অমানবিক নৃশংসতা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

এই পরিস্থিতিকে সামনে রেখে কানাডার স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন- যদিও এখন গাজা থেকে বের হওয়া তাদের জন্য সহজ নয়, তবে আমরা এই অবস্থার পরিবর্তন হলেই সেখান থেকে যারা তাদের পরিবারের কাছে আসতে চায় তাদের নিয়ে আসার ব্যবস্থা করব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments