spot_img
Wednesday, May 6, 2026
Homeআইন-আদালতমাগুরার সেই শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি

মাগুরার সেই শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি

বাংলাগেজেট রিপোর্ট : মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি। এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল নিয়োগ করা হয়েছে।

রোববার (০৯ মার্চ) বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী প্যানেল নিয়োগ দিয়েছেন।

কায়সার কামাল বলেন, আসামিদের বিচারের জন্য তথা ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলা পরিচালনায় বিএনপির পক্ষ থেকে এই আইনজীবী প্যানেল কাজ করবে। আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের একটা খরচ থাকে, সে খরচটা তারেক রহমান ব্যক্তিগতভাবে বহন করবেন। ভুক্তভোগী পরিবারের পক্ষে এই আইনজীবী প্যানেল কাজ করবে, যেন প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়।

নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন- অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।
গত শনিবার আট বছরের শিশুটির মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির চিকিৎসা ও তার সঙ্গে হওয়া অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments