ডেস্ক রিপোর্ট : ভারত-বাংলাদেশ সাম্প্রতিক অস্থিরতার পর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ঢাকা ও দিল্লি পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর পথে প্রথম পদক্ষেপ নিয়েছে।বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা কার্যক্রম জন্য চালু করেছে।
এদিকে ভারত ধীরে ধীরে কয়েক সপ্তাহের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা করছে। খবর : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্কের অবনতি ঘটে, যা ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আরও জটিল হয়ে ওঠে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার পর দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা ও জ্বালানি সংযোগসহ অন্যান্য খাতে অগ্রগতি ঘটাতে চায়।



