spot_img
Sunday, May 3, 2026
Homeঅর্থনীতিতেল সংকটে যুক্তরাষ্ট্রের ‘স্পিরিট’ এয়ারলাইনস বন্ধ হয়ে গেল

তেল সংকটে যুক্তরাষ্ট্রের ‘স্পিরিট’ এয়ারলাইনস বন্ধ হয়ে গেল

ডেস্ক রিপোর্ট : ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বাজেট এয়ারলাইনস ‘স্পিরিট’ তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর : টাইম।

শনিবার প্রতিষ্ঠানটি জানায়, টানা লোকসান ঋণের চাপের কারণে আর ব্যবসা চালিয়ে যেতে পারছে না। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে ভ্রমণের জন্য অন্য এয়ারলাইনসে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে দুইবার প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে পুনর্গঠনের চেষ্টা করেছিল। কিন্তু জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

ফ্লোরিডাভিত্তিক এই এয়ারলাইনসকে বাঁচাতে ট্রাম্প প্রশাসন ৫০ কোটি ডলারের সহায়তা দিতে চেয়েছিল। তবে ঋণের শর্ত ও পুনর্গঠন নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল।

১৯৮৩ সালে যাত্রা শুরু করা ‘স্পিরিট’ কম খরচে বিমান ভ্রমণের জন্য বেশ পরিচিত ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments