spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাএবার বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন কানাডা প্রবাসী সামিত

এবার বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন কানাডা প্রবাসী সামিত

স্পোর্টস ডেস্ক : এবার এল নতুন সুখবর। লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করতে রাজি হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম।
হামজার পর এবার শেকড়ের টানে বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি হয়েছেন কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত সোম। ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার ইতোমধ্যে বাফুফেকে সবুজ সংকেত দিয়েছেন। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পেতে পাসপোর্টসহ অন্যান্য প্রক্রিয়া শুরু করেছে বাফুফে।
সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা দেওয়ান চৌধুরীর। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হামজার খেলা ভারতের ফুটবল সমর্থকদের মন জয় করেছে।

সামিতের বাবা-মা দুজনই বাংলাদেশি। তাই তাদের পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছে বাফুফে। তবে, সামিত কানাডার জাতীয় দলে খেলার কারণে প্রয়োজন পড়বে ফিফার অনুমতির। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাফুফের কাছে আনুষ্ঠানিকভাবে ইচ্ছার কথা জানিয়েছেন। দ্রুত তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে চায় বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন ম্যাচের আগে তাকে পাওয়ার আশা করছে ফুটবল ফেডারেশন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের ফুটবলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে হলে পাইপলাইনে খেলোয়াড় থাকতে হবে। তৃণমূল থেকে হামজা চৌধুরী উঠে আসতে হবে, বিদেশ থেকে এনে রাতারাতি দল বদলে ফেলা যাবে না। বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আনতে হলে তৃণমূল থেকে ফুটবলার উঠিয়ে আনতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments