spot_img
Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকতিনদিনে ভারতের ৭৭ ড্রোন ধ্বংস করে দিল পাকিস্তান

তিনদিনে ভারতের ৭৭ ড্রোন ধ্বংস করে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান দাবি করেছে ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির আইএসপিআর জানিয়েছে, গুলি করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

শুক্রবার ( ০৯ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় মিডিয়া পিটিভির বরাত দিয়ে নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে, কয়েক দিনে ভারতের ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান।
প্রতিবেদনে বলা হয়, ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া গতরাত থেকে আরও ৪৮টি ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রত্যুত্তরমূলক জবাব’ দিচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশ। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ।

পাকিস্তান আইএসপিআর জানায়, কাপুরুষোচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন। এর মাধ্যমে বোঝা যায়, ভারতীয় বাহিনী এলওসিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments