spot_img
Thursday, April 30, 2026
Homeআন্তর্জাতিকবৈশ্বিক সিদ্ধান্তহীনতায়’ আমাদের লোক মরছে : ইউক্রেন

বৈশ্বিক সিদ্ধান্তহীনতায়’ আমাদের লোক মরছে : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ‘বৈশ্বিক সিদ্ধান্তহীনতার’ সমালোচনা করে বলেছে, এ কারনে তাদের আরো বেশি লোক মারা যাচ্ছে।
ইউক্রেনের ক্ষমতা জোরদার করতে লেপার্ড ট্যাংক সরবরাহ করার সিদ্ধান্ত জার্মানি স্থগিত করায় এ কথা বলেছে। খবর এএফপি’র।
প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক শনিবার টুইট করে বলেছেন, সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি লোককে হত্যা করছে। যত দেরি হবে, তত বাড়বে ইউক্রেনীয়দের মৃত্যু। দ্রুত চিন্তা করুন।’
বিশ্বের প্রায় ৫০টি দেশ শুক্রবার ইউক্রেনকে কয়েক’শ কোটি ডলার মূল্যের ভারী সামরিক অস্ত্র সরবরাহ করতে সম্মত হয়েছে। এর মধ্যে আছে সাঁজোয়া যান এবং যুদ্ধাস্ত্র।
তবে ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করার জন্য যথেষ্ট চাপের মধ্যে রয়েছে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ‘আমরা এখনো বলতে পারি না, কখন সিদ্ধান্ত নেয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে। লেপার্ড ট্যাংকের কথা ওঠার পর এ প্রশ্ন দেখা দিয়েছে।’
উল্লেখ্য, লেপার্ড২ ট্যাংক চায় ইউক্রেন। এটি জার্মানির তৈরি।
শনিবার লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিংকেভিক্স তিনটি বাল্টিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের একটি যৌথ বিবৃতি টুইট করেছেন। সেখানে তাঁরা ‘এখনই ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করার’ জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments