spot_img
Saturday, May 2, 2026
Homeআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত

ডেস্ক রিপোর্ট : অবরুদ্ধ গাজা উপত্যকায় কাতারভিত্তিক আল জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইসমাইল আল গৌল এবং তার সঙ্গে থাকা ফটোসাংবাদিক রামি আল-রিফি নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে শাতি শরণার্থী শিবিরে ওই সাংবাদিকদের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

বুধবার গুপ্তহত্যার শিকার হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। আল জাজিরার ওই দুই সাংবাদিক গাজায় অবস্থিত ইসমাইল হানিয়ার বাড়ির কাছাকাছি থেকে মূলত খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন।

দুই সহকর্মীকে হারিয়ে আল জাজিরার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আনাস আল শরীফ নামের তাদের এক সহকর্মী বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কষ্ট, আহতদের আর্তনাদ এবং গাজার নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের গণহত্যার কথা প্রচার করছিলেন ইসমাইল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments