spot_img
Friday, May 1, 2026
Homeঅর্থনীতিকেয়া গ্রুপের ৪ কারখানা বন্ধ ঘোষণা

কেয়া গ্রুপের ৪ কারখানা বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি গাজীপুর : কেয়া গ্রুপের চারটি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ১ মে থেকে কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। কারণ হিসেবে বলা হয়েছে, বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামালের অপর্যাপ্ততা এবং কারখানায় উৎপাদন কমে যাওয়া।

প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত নোটিশ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকে টানিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ‘কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের (জরুন, কোনাবাড়ি, গাজীপুর) সব শ্রমিক ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা এবং ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার জন্য ২০২৫ এর ১ মে থেকে ফ্যাক্টরির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘ফ্যাক্টরিতে কর্মরত সব শ্রমিক, কর্মকর্তা এবং কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ধারা (২৬) শ্রী ২০১৫, ২০১৮ এবং ২০২২ এর বিধি অনুযায়ী সব পাওনাদি কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্ম দিবসের মধ্যে প্রদান করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments