spot_img
Wednesday, May 6, 2026
Homeআইন-আদালতচিন্ময় দাসের জামিন নামঞ্জুর

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।

চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়।
এদিকে শুনানিতে অংশ নেওয়া সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করবেন।
জামিন শুনানি শেষে চিন্ময় দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘আমরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিনের শুনানি করেছি। আদালতকে জানিয়েছি, জাতীয় পতাকার কোনো অবমাননা হয়নি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’।

শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।

চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় তাকেসহ ১৯ জনকে আসামি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments