spot_img
Sunday, May 3, 2026
Homeঅর্থনীতিচাঁপাইনবাবগঞ্জ থেকে ১ লাখ টন আম কিনবে চীন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ লাখ টন আম কিনবে চীন

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের আমদানিকারক মি. শু উই শনিবার জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন করে আগ্রহের কথা জানান ।

এ সময় গোছানো আমবাগান দেখে পছন্দ করেন। পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেন।

ইউরোপ ও মধ্যপাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মত আম রপ্তানির সম্ভাবনা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও উদ্যোক্তারা এতে খুশি। শিবগঞ্জ পৌর এলাকার আমচাষি ও উদ্যোক্তা আহসান হাবিব বলেন, চীনের একজন আমদানীকারক আমার আম বাগান পরিদর্শন করেছেন। তিনি পরিদর্শন করে বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন। সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।

আমচাষী ইসমাইল খান শামীম বলেন, চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন চীনা আমদানীকারক। তারা আমাদের থেকে সরাসরি আম কিনতে চায়। এভাবে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো। একই সঙ্গে জেলার অর্থনীতি চাঙ্গা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments