spot_img
Wednesday, May 6, 2026
Homeআন্তর্জাতিকশুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম সামনে আসছে। এবার বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বিজেপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অধিকারীকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা ঘোষণা করবেন।

বৈঠকের পর অধিকারীসহ শীর্ষ নেতারা রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। পরদিন শনিবার (৯ মে) শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন।

শুভেন্দু অধিকারী ২০২১ সালে নন্দীগ্রামে এবং ২০২৬ সালে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রীকে পরাজিত করে আলোচনায় আসেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে তার ভূমিকা বিজেপির বড় জয়ের অন্যতম কারণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments