spot_img
Sunday, May 3, 2026
Homeবিশেষ সংবাদজাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। রোববারফল প্রকাশ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য বলেন, পরীক্ষার ৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই ভর্তিপ্রক্রিয়াও শুরু করা হবে।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা নিজেদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট http://app11.nu.edu.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। প্রথমে http://app11.nu.edu.bd/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাবে যেভাবে

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে পরীক্ষার ফল। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশন গিয়ে NU ATHN Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments