spot_img
Sunday, May 3, 2026
Homeবিশেষ সংবাদহজে ১৫ বছরের বয়সসীমা তুলে নিল সউদী আরব

হজে ১৫ বছরের বয়সসীমা তুলে নিল সউদী আরব

ডেস্ক রিপোর্ট : হজ পালনের ক্ষেত্রে সম্প্রতি আরোপ করা ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সউদী আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিধিনিষেধ প্রত্যাহার করে আগের নীতি পুনর্বহাল করেছে। ফলে এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সি শিশু ও কিশোররা পবিত্র হজ পালনের সুযোগ পাবে।

সউদী কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৬ সালের হজের জন্য ১৫ বছরের কম বয়সিদের প্রবেশাধিকার থাকবে না এবং যাদের ভিসা ইস্যু করা হয়েছিল তা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ক্ষতিগ্রস্তদের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার ঘোষণাও দিয়েছিল দেশটির ধর্ম মন্ত্রণালয়।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এবং হজ অধিদফতর নীতি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ১৫ বছরের কম বয়সি হওয়ার কারণে ইতোপূর্বে যেসব হজ ভিসা বাতিল বা প্রত্যাখ্যাত হয়েছিল, নতুন সিদ্ধান্তের প্রেক্ষাপটে সেগুলো পুনরায় যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments