spot_img
Tuesday, May 12, 2026
Homeআরোবিনোদনতামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপাতি বিজয়ের চমক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপাতি বিজয়ের চমক

ডেস্ক রিপোর্ট : এক্সিট পোল থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, গণনায় ওঠে আসা প্রবণতা চমকে দিয়েছে

ভারতের তামিলনাডু রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় পাওয়া ফল বলছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার জোসেফ বিজয়ের দল টিভিকে (তামিলগা ভেট্টি কাজাগাম) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে-কে পেছনে ফেলে দিয়েছে। খবর বিবিসি।

ডেটানেটের তথ্যানুযায়ী, টিভিকে ১০৪টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে শাসক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ৫২টি আসনে এগিয়ে আছে। বিরোধী দল এআইএডিএমকে ৭৬ টি আসনে এগিয়ে রয়েছে।

অভিনেতা বিজয় তামিলনাড়ুর পাশাপাশি ভারতের অন্যান্য প্রান্তেও চলচ্চিত্রপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তিনি বিজয় থালাপতি নামে বহুল পরিচিত।
বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিন হলেন সাবেক মুখ্যমন্ত্রী করুণানিধির ছেলে। করুণানিধি ছিলেন তামিল সিনেমা জগতের নামকরা স্ক্রিপ্টরাইটার। তিনি পাঁচবার মুখ্যমন্ত্রী ছিলেন। জয়ললিতা ছিলেন ২৫ বছর। রামচন্দ্র ছিলেন ১০ বছর। তামিলনাড়ুর নির্বাচনী রাজনীতি সেখানকার সিনেমা তারকাদের দখলে। থালাপতি পুরোনো সেই ঐতিহ্যে কেবল নিজেকে যুক্ত করলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments