spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়রাজনীতিনিজামীর ছেলে নাদিমুর রহমান এনসিপিতে যোগ দিলেন

নিজামীর ছেলে নাদিমুর রহমান এনসিপিতে যোগ দিলেন

বাংলাগেজেট রিপোর্ট : জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

মঙ্গলবার বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে নাদিমুর রহমানের যোগদানের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এনসিপিতে যোগ দেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর নেতারাও দলটিতে শামিল হয়েছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অন্য নেতারা। এ সময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments