spot_img
Monday, May 4, 2026
Homeখেলাধুলাক্রিকেটফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ছয় বছরের ব্যবধানে ফের বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। এবার তারা স্বাগতিকদের বিপক্ষে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। তবে কোনো টেস্ট সিরিজ থাকছে না।দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে তারা। দুই দলের সিরিজ মার্চ থেকে শুরু হবে। মঙ্গলবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বিসিবির পক্ষ থেকে সিরিজের চূড়ান্ত সূচি নিশ্চিত করা হয়েছে।

টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এবারের সিরিজ। আগামী ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৬ মার্চ। সিরিজের প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে।

ওয়ানডে সিরিজের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে।

আগামী ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ।

২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার দুই দলের টেস্ট সিরিজ ড্র হয় ১-১। তার আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় ইংলিশরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments