spot_img
Monday, May 4, 2026
Homeআন্তর্জাতিকধ্বংস স্তুপের নগরি তুরস্ক-সিরিয়া: মৃত্যুর ৫০০০ ছাড়িয়েছে

ধ্বংস স্তুপের নগরি তুরস্ক-সিরিয়া: মৃত্যুর ৫০০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সবশেষ খবর অনুযায়ী, দেশ দুটিতে এখন যেন ধ্বংস স্তুপের নগরিতে পরিণত হয়েছে। এখন পযর্ন্ত দেশ দুটিতে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে।

ভুমিকম্পে শুধু তুরস্কেই মারা গেছেন সাড়ে তিন হাজার। সিরিয়ায় মৃতের সংখ্যা এক হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে। সূত্র গার্ডিয়ান।
এদিকে ভূমিকম্পে নিহতদের প্রতি সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। টুইটে তিনি বলেছেন, সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী রোববার ১২ই ফেব্রুয়ারি সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সকল জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে দুই হাজার ৯২১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে অন্তত পাঁচ হাজার ৬০৬টি বহুতল ভবন ধসে পড়েছে।

ভূমিকম্পে তুরস্কের ৭টি প্রদেশের অন্তত ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো হলো গাজিয়ান্তেপ, কাহরামানমারাস, হাতে, ওসমানিয়া, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, দিয়ারবাকির এবং কিলিস।

সিরিয়ার উত্তরাঞ্চলে ভূমিকম্পে এ পর্যন্ত এক হাজার ৪৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে সিরিয়ার আলেপ্পো, হামা এবং লাকাতিয়া শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments