spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়বুধবার এইচএসসির ফল প্রকাশ: যেভাবে জানবেন

বুধবার এইচএসসির ফল প্রকাশ: যেভাবে জানবেন

বাংলাগেজেট রিপোর্ট : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড নিয়ে মোট ১১ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে দুই হাজার ৬৩৯টি কেন্দ্রে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন সকালে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২-এর ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল দেখতে পাবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফলাফল দেখা যাবে।

যেভাবে ফলাফল দেখা যাবে

বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে। মোবাইলে মেসেজের মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে HSC স্পেস Board name (first 3 letters) স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আলিমের ফল পেতে ALIM স্পেস Mad স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। কারিগরির ফলাফল পেতে HSC স্পেস Tec স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments