spot_img
Monday, May 4, 2026
Homeবিশেষ সংবাদমেডিকেলে ভর্তি ফি বাড়লো ৩ লাখ টাকা

মেডিকেলে ভর্তি ফি বাড়লো ৩ লাখ টাকা

বাংলাগেজেট রিপোর্ট : বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের (এমবিবিএস ও বিডিএস) কোর্সে ভর্তি ফি বাড়িয়েছে সরকার। একই সাথে বাড়িয়েছে টিউশন ফি। তবে কোন পরিবর্তন হয়নি ইন্টার্নশিপ ফি। নতুন এই ফি কার্যকর হবে চলতি শিক্ষাবর্ষ থেকে।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বলেছে, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ফি তিন লাখ ২৪ হাজার টাকা বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৬ লাখ ২০ হাজার টাকা। মাসিক টিউশন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। যা আগে ছিল ৭ হাজার ৫০০ টাকা। ইন্টার্নশিপ ফি আগের মতোই এক লাখ ৮০ হাজার টাকা রয়েছে। নতুন এই ফি কার্যকর হবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে।
জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি ফি বাড়ানোর বিষয়ে মেডিকেল কলেজ হতে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments