spot_img
Thursday, February 26, 2026
Homeজাতীয়রাজনীতিঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার

বাংলাগেজেট রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের অপসারিত মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মেয়র আতিককে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশের তেজগাঁও বিভাগের একটি অফিসে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানো হবে।

আতিকুল ইসলাম মন্ত্রী পদমর্যাদায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন। গত ১৯ আগস্ট তাকেসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments