spot_img
Thursday, May 7, 2026
Homeজাতীয়সরকার’ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি

সরকার’ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি

বাংলাগেজেট রিপোর্ট : আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে রিট হলেও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।‌

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, আপনারা জানেন ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি সরকার।

এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো গণভবন পরিদর্শন করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, গণভবনকে জাদুঘর করার পাশাপাশি ‘আয়নাঘরের’ একটি রেপ্লিকা এখানে করা হবে।

এ সময় শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অডিও রেকর্ড না শুনে বলতে পারব না। ডিপ ফেকের মাধ্যমে অনেক সময় কণ্ঠ নকল করা যায়।

রাষ্ট্রপতি অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান কথা বলেছেন। রাষ্ট্রপতি ইস্যু রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দলসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments