spot_img
Thursday, May 7, 2026
Homeঅর্থনীতিবিক্রেতা সংকটে দুই ডজন কোম্পানির শেয়ার

বিক্রেতা সংকটে দুই ডজন কোম্পানির শেয়ার

বাংলাগেজেট রিপোর্ট : শেয়ারবাজার দুই খবরে ঘুরে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। আড়াই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এর মধ্যে দুই ডজন কোম্পানির শেয়ারের বিক্রেতা ছিল না।

কোম্পানিগুলো হলো : বিডি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং, এস্কয়ার নিট কম্পোজিট, গ্লোবাল হেভি কেমিকাল, লিনডে বিডি, মতিন স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, মিথুন নিটিং, মনোস্পুল পেপার, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল টি, পেপার প্রসেসিং এবং রহিমা ফুড ছাড়াও আরো ১০টি কোম্পানি রয়েছে। যেসব কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী ছিল না।

কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টি’র ৯.৯৯ শতাংশ বেড়েছে। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ১৯৬ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ২০৩ টাকা ৯০ পয়সা। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২১৫ টাকা ৮০ পয়সা। আজ শেয়ারটির দর ১৯ টাকা ৬০ পয়সা বেড়েছে। লেনদেনের শুরুতে শেয়ারটি বিক্রি করার জন্য বিনিয়োগকারী থাকলেও সময়ের সাথে সাথে শেয়ারটি বিক্রি থেকে বিরত থাকে বিনিয়োগকারীরা। এতে করে শেয়ারটি কেনার জন্য বিনিয়েগাকারীদের উপস্থিতি থাকলেও সংকট ছিল বিক্রেতার।

ইস্টার্ন হাউজিং, গ্লোবাল হেভি কেমিক্যাল ও মনোস্পুল পেপারের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বেড়েছে। শুরুতে কোম্পানি তিনটির শেয়ার বিক্রেতা থাকলেও সময়ের সাথে সাথে এই তিন কোম্পানির বিক্রেতা উধাও হয়ে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments