spot_img
Thursday, May 7, 2026
Homeখেলাধুলাবাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নিয়ন্ত্রিত বোলিংয়ে খেলাটা জেতার জন্য চেষ্টা করলেও ব্যাটাররা পারেননি নামের প্রতি সুবিচার করতে। দ্বিতীয় ম্যাচে তাই হেরে গেল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল সফরকারী আয়ারল্যান্ড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শনিবার বাংলাদেশকে ৪৭ রানে হারিয়েছে আইরিশরা। ১৩৫ রানের লক্ষ্যে ১৭.১ ওভারে ৮৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০তে নিশ্চিত করল আয়াল্যান্ড।

লক্ষ্য তাড়ায় ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাশে। পঞ্চম উইকেটে ৪২ বলে ৪৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিলেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ২১ বলে ২০ রান করা স্বর্ণার বিদায়ে জুটি ভাঙতেই আবারও ব্যাটিং ধ্বসে পড়ে দল। ১৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ইনিংস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments