spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়রাজনীতিজিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার সাথে খালাস পেলেন তারেক রহমান

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার সাথে খালাস পেলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট : আপিল না করেও জিয়া অরফানেজ ট্রাস্ট ‍দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, এই মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার। বেগম জিয়ার ওপর শেখ হাসিনা ওয়াজেদের জিঘাংসা চরিতার্থ করার এই মামলায় বিজ্ঞ আদালত সব আসামিকে খালাস দিয়েছেন। তারেক রহমানসহ যারা আপিল করতে পারেনি তাদেরও খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করা হয় ২০২৪ সালের ১১ নভেম্বর। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। এরপর নিয়মিত আপিল করা হয়।

আলোচিত এক-এগারো সরকারের সময় ট্রাস্ট্রের জন্য কুয়েত আমিরের পাঠানো সেই অর্থের প্রায় ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় জিয়া পরিবারের বিরুদ্ধে। দায়ের করা হয় মামলা। যে মামলার অভিযোগপত্র দেওয়া হয় ২০০৯ সালে। সে বছর থেকে ২০১৪ সাল পর্যন্ত মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকলেও আবার পরবর্তিতে গতি পায়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটির রায় হয়। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় ৬৩২ পৃষ্ঠার রায়ে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আকতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টে গিয়ে সেই সাজা হয়ে যায় ১০ বছর। এরপর বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে যেতে হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments