spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়রাজনীতিছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

বাংলাগেজেট রিপোর্ট : ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। শনিবার, দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম কর্মসূচির কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। এছাড়া জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারী শিক্ষকদের বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন। নেতৃদ্বয় সংগঠনের সকল নেতাকর্মীসহ আপামর ছাত্রসমাজকে মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments