spot_img
Wednesday, May 6, 2026
Homeআরোবিনোদন‘পিনিক’-এ খাঁচাবন্দি বুবলী

‘পিনিক’-এ খাঁচাবন্দি বুবলী

বিনোদন ডেস্ক : পিনিক’ সিনেমায় বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দি।

গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় পিনিক সিনেমার। শুটিংয়ের মাঝপথে সিনেমার নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়। তখন জানানো হয়, সিনেমাটিতে বুবলীর চরিত্র সম্পর্কে ধারণা দিতে একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে। পিনিক সিনেমায় শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। সিনেমার অন্যতম প্রযোজক শিমুল খান জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এ ছবির একটি চরিত্র ছাড়া সবকটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’

কক্সবাজার শহর ও রামুতে নভেম্বরে পিনিক ছবির শুটিং শুরু হয়। জাহিদ জুয়েল পরিচালিত এ ছবিতে বুবলীর সহশিল্পী আদর আজাদ। এর আগে তারা দুজন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি ছবির শুটিং করেছেন। বুবলী অভিনীত সর্বশেষ ছবি ‘রিভেঞ্জ’। এ ছবি সেভাবে আলোচনায় না এলেও তার আগে মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের জন্য প্রশংসিত হন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন অনেক সতর্ক, বেছে বেছে কাজ করছেন। মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি। সে ধারাবাহিকতায় পিনিক ছবির গল্পে চুক্তিবদ্ধ হন। এর আগে তিনি শেষ করেছেন ‘জংলী’ নামের একটি ছবি নিয়ে তিনি বেশ আশাবাদী।

পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর সংবাদ পাঠিকা। শেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, এরই মধ্যে পার করেছেন আট বছর। এ সময় দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। কোনোটিতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। পিনিক দিয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় আসছেন তিনি। জানা গেছে, পিনিক সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments