spot_img
Monday, May 4, 2026
Homeআরোস্বাস্থ্যটিকার অভাবে রাজধানীতে সৌদিগামী যাত্রীদের বিক্ষোভ

টিকার অভাবে রাজধানীতে সৌদিগামী যাত্রীদের বিক্ষোভ

বাংলাগেজেট রিপোর্ট : সৌদি আরব যাওয়ার জন্য মেনিনজাইটিসের টিকা না পেয়ে ঢাকার পান্থপথে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রায় ৩০০ প্রবাসী। বিক্ষোভকারীদের মধ্যে ওমরাহ যাত্রী ও ভিজিট ভিসার যাত্রীরাও ছিলেন। মঙ্গলবার সকালে টিকার দাবিতে তারা স্কয়ার হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশসূত্রে জানা যায়, সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরব যেতে হলে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক। এই টিকা নিতে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে গেলে যাত্রীরা টিকা না পেয়ে ফিরে আসেন। পরে তাদের স্কয়ার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু সেখানে গিয়েও টিকা না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান বলেন, সকাল সাড়ে আটটা থেকে প্রবাসীরা টিকার জন্য আমাদের হাসপাতালে অপেক্ষা করছেন। কিন্তু আমাদের কাছে কোনো টিকা নেই। যা ছিল তা আগের দিন পর্যন্ত দেয়া হয়েছে। নতুন করে টিকা আমদানিতে অন্তত ১০-১৫ দিন সময় লাগবে।

তিনি বলেন, আগে প্রতিদিন পাঁচ-ছয়টি টিকার চাহিদা ছিল। হঠাৎ এত মানুষ টিকা চাইতে আসায় আমরা প্রস্তুত ছিলাম না। টিকা আমদানিকারক প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মার সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলছে, এই মুহূর্তে টিকা সরবরাহ সম্ভব নয়।

স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, হজ যাত্রীরা সরকারি হাসপাতাল থেকে নিয়মিত এই টিকা নিতে পারেন। তবে ওমরাহ যাত্রীদের বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments