spot_img
Wednesday, May 6, 2026
Homeআরোবিনোদনসিনেমায় পা রাখতে চান সাবিলা

সিনেমায় পা রাখতে চান সাবিলা

বিনোদন ডেস্ক : একটা সময় বাংলা সিনেমার কদর ছিল দর্শক হৃদয়ে, কমতে কমতে এখন প্রায় শেষের পথে। তবে এখনো দেশে ভালো সিনেমা তৈরি হচ্ছে।

ওটিটির কল্যাণে এখন দুই পর্দার অভিনয় শিল্পীরা একসঙ্গে কাজ করছেন। ইদানীং নাটকের শিল্পীরা পা রাখছেন সিনেমায়। ধীরে ধীরে সিনেমার অঙ্গনে অনেকেই ব্যস্ত হতে চাইছেন।

নাটকের পর এবার সিনেমার জগতে পা রাখতে চান জনপ্রিয় মুখ সাবিলা নূর। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী অপেক্ষায় রয়েছেন বড় পর্দায় নিজেকে মেলে ধরার।

সিনেমায় কাজের ইচ্ছা প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘বড় পর্দার প্রস্তুতি অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, নিজেকে ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই।

সাবিলা বলেন, সে রকম গল্প, চরিত্র ও পরিচালকের জন্য অপেক্ষা করেছি। ওটিটির ক্ষেত্রে আমি এমনটাই বলেছি। নাটক ও ওটিটিতে দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। সিনেমায় আমার অভিষেকও এমনভাবেই হোক, যেন দর্শক খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করে।’ কবে নাগাদ সিনেমায় কাজ করবেন এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সিনেমা নিয়ে কথাবার্তা চলছে। প্রযোজকের ঘোষণার অপেক্ষায় আছি। আশা করি, চলতি বছর কাজ শুরু করতে পারব।’

সাবিলাকে সামনে ভিকি জাহেদের ‘এক্সট্রা’ নামের নতুন কনটেন্টে দেখা যাবে। ওটিটি প্লাটফর্মের জন্য তৈরি এ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় সাবিলার সঙ্গে অভিনয় করবেন নিলয় আলমগীর। সাবিলা ও নিলয়কে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও এবারই প্রথমবার ভিকি জাহেদের পরিচালনায় দুজনকে দেখা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments