spot_img
Wednesday, May 6, 2026
Homeআন্তর্জাতিকহামাস নেতা সিনওয়ার হত্যার দুই ‘মাস্টারমাইন্ড’ নিহত

হামাস নেতা সিনওয়ার হত্যার দুই ‘মাস্টারমাইন্ড’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ইসরাইলি বাহিনীর দুই সিনিয়র সামরিক কর্মকর্তা নিহতের মুহূর্ত দেখানো হয়েছে।

তারা হলেন- ইসরাইলি সেনা কমান্ডার মেজর ডেভির সিয়ন রাভাহ এবং তার ডেপুটি এইতান ইসরাইল শিকনাজি। নিহত এই দুই ইসরাইলি সেনা কর্মকর্তাই হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের হত্যা পরিকল্পনার জন্য দায়ী ছিলেন বলেও দাবি করেছে হামাস।‘ডেথ অ্যাম্বুশ সিরিজ’ নামের এই ভিডিওটি মূলত এ ধরনের ফুটেজের প্রথম অংশ।

হামাস জানিয়েছে, এটি গত ৬ জানুয়ারির ঘটনার দৃশ্য। যেখানে গাজার উত্তরের বেইত হানুন শহরে স্থাপিত একটি বোমা বিস্ফোরণে ইসরাইলি সেনা কমান্ডার মেজর ডেভির সিয়ন রাভাহ এবং তার ডেপুটি এইতান ইসরাইল শিকনাজি নিহত হন।

ইসরাইলি বাহিনী বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময়েই হামলাটি চালানো হয়। হামাস জানিয়েছে, এই হামলায় আরও কয়েকজন ইসরাইলি সৈন্য আহত হয়েছেন।
বেইত হানুনের আল-জাইতুন এলাকায় একটি অপারেশনে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজায় বর্তমানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চললেও, গত কয়েকদিন ধরে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর উচ্ছেদ ও সামরিক অভিযান শুরু করেছে বর্বর ইসরাইল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments