ডেস্ক রিপোর্ট : সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সম্প্রতি এই অ্যাপে সাইবার আক্রমণ এবং বিপদজ্জনক সাইবার গুপ্তচরবৃত্তি চিহ্নিত করা হয়েছে। কমপক্ষে ২৪টি দেশের ব্যবহারকারীদের লক্ষ্য করে এই আক্রমণ করা হয়েছে।
ইসরায়েলের নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনের সাথে যুক্ত একটি স্পাইওয়্যার সম্প্রতি সাংবাদিক, কর্মী এবং নাগরিক সমাজের সদস্যদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহার করা হয়েছে। এই আক্রমণে জিরো-ক্লিক হ্যাকিং কৌশল ব্যবহার করা হয়েছে। যার অর্থ হল ব্যবহারকারীর ডিভাইসে কোনো পদক্ষেপ ছাড়াই হ্যাক করা যেতে পারে। এই ধরণের হ্যাকিং অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত করা হয়। কারণ এটি নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে আক্রমণ চালায়।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি স্পাইওয়্যারটি শনাক্ত করা হয়েছে এবং ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে সতর্ক করেছে। ইতালির ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।



