স্পোর্টস ডেস্ক : দেশে পালা বদলের ছোঁয়া এবার লাগল ঢাকার পল্টনস্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এখন থেকে এই স্টেডিয়ামকে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ নামে ডাকা হবে।
স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে শনিবার প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
১৯৫৪ সালে নির্মিত স্টেডিয়ামটি কখনও ঢাকা স্টেডিয়াম, কখনও ঢাকা জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আবার অনেক আগে থেকে এক নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত। ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লিগ সরকার এটিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামকরণ করে।
এখানে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হলেও বর্তমানে কেবল ফুটবল ও অ্যাথলেটিকস। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।



