ডেস্ক রিপোর্ট : দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সমস্ত সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আদালত।
অভিযোগ উঠেছে, পলক ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ কারণে, দুদক আদালতের কাছে আবেদন করে পলকের যাবতীয় সম্পদ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য। আদালত সেই আবেদনের ভিত্তিতে এই রায় দেয়।
গত ১০ ফেব্রুয়ারি, ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পলকের ১৫ দশমিক ১৫ একর জমি, তার নামে থাকা ১২টি, ছেলের নামে ২টি এবং শাশুড়ির নামে ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
ক্রোক করা জমির বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা এবং ১৮টি ব্যাংক হিসাবের মধ্যে মোট ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা রয়েছে।



