spot_img
Wednesday, May 6, 2026
Homeখেলাধুলাআইপিএলে বড় পরিবর্তন আসছে

আইপিএলে বড় পরিবর্তন আসছে

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিছুদিন পর শুরু হতে যাচ্ছে আইপিএল।

টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো তাদের প্রস্তুতি শুরু করেছে। আইপিএল শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিছু নতুন নিয়ম ঘোষণা করেছে।

বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ম্যাচের দিন কোনো ধরনের অনুশীলন পর্ব থাকবে না। সেইসঙ্গে মাঠে কোনো আঞ্চলিক ম্যাচ, লিজেন্ডস লিগ বা সেলিব্রেটি টুর্নামেন্ট আয়োজনের জন্য মাঠগুলো ব্যবহার না করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ম্যাচের আগে স্টেডিয়াম চুক্তি অনুযায়ী দলগুলো ৩ ঘণ্টা মেয়াদে ৭টি অনুশীলন সেশন চালাতে পারবে এবং সব অনুশীলন সেশনই ফ্লাডলাইটের আলোতে হতে হবে। এর মধ্যে দুটো সেশন প্র্যাকটিস ম্যাচ হতে পারে। তবে ম্যাচের দৈর্ঘ্য ৩.৫ ঘণ্টার বেশি হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments