spot_img
Monday, May 4, 2026
Homeআন্তর্জাতিক৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমার-থাইল্যান্ডে বিপুল হতাহতের শঙ্কা

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমার-থাইল্যান্ডে বিপুল হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। কম্পন এতটাই তীব্র ছিল যে এর প্রভাব পার্শ্ববর্তী থাইল্যান্ড ও চীনের ইউনান প্রদেশেও অনুভূত হয়েছে।
স্বল্প সময়ের ব্যবধানে আঘাত হানা দুই দফার ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের শঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা।

মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে স্বল্প সময়ের ব্যবধানে আঘাত হানা দুই দফার ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের শঙ্কা করছেন সেখানকার বাসিন্দা ও সংশ্লিষ্টরা।

থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়েছে, হয়েছে প্রাণহানি। বিভিন্ন বার্তা সংস্থার প্রতিবেদনে প্রাথমিকভাবে অন্তত দুই জনের মৃত্যুর খবর এসেছে। তবে অন্তত ৪৩ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন, যারা ভূমিকম্পের সময় ওই ভবনেই ছিলেন।

দেশটির জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউট বলছে, ওই ভবনে অন্তত ৫০ জন নির্মাণ শ্রমিক ছিলেন। ভূমিকম্পের সময় তাদের মধ্যে ৭ জন ভবন থেকে বের হতে পারলেও বাকিরা ধ্বংসস্তূপেই চাপা পড়েন। দেশটির পুলিশও একই তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের সময় ৩০ তলা ভবনটির ধসে পড়ার বেশ কয়েকটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ভূমিকম্পের সময় একটি নির্মাণাধীন বহুতল ভবন সম্পূর্ণরূপে ধসে পড়ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments